প্রচ্ছদ > বিনোদন >

২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের, নেপথ্যে যে কারণ

article-img

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেগাস্টার থালাপতি বিজয় যতটা প্রচারের আলোয় থাকেন, তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম ঠিক ততটাই আড়ালে থাকতে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি তাদের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যে ফাটল ধরার খবরে আলোচনার কেন্দ্রে সামাজিক মাধ্যমের নেটিজেনরা। এ তারকাপত্নীকে নিয়েই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ধনকুবেরের কন্যা বিজয় ঘরনির সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে।

বিজয় থালাপতি কিংবা সংগীতা সোর্নালিঙ্গম— কেউই আজ পর্যন্ত বিচ্ছেদের খবরে সিলমোহর দেননি। ঘনিষ্ঠ মহলের দাবি— বিচ্ছেদ নয়; বরং ব্যক্তিগত কারণে সংগীতা বর্তমানে লন্ডনে তার বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন। অন্যদিকে বিজয় তার নতুন রাজনৈতিক দল— 'তামিলাগা ভেট্টি কাঝাগাম'-টিভিকে নিয়ে ব্যস্ত থাকায় আগের মতো জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যায় না।

বিজয় ও সংগীতাকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনার শুরু ২০২৩ সাল থেকে। সেই সময় দূরত্ব বেড়েছে দম্পতির তা আঁচ মিলেছিল। বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু আতলির স্ত্রীর সাধের অনুষ্ঠান কিংবা বিজয়ের শেষ কয়েকটি সিনেমার মিউজিক লঞ্চ— কোথাও সংগীতাকে দেখা যায়নি। খবর রটেছিল যে, সংগীতা সন্তানদের নিয়ে বর্তমানে লন্ডনেই থাকছেন, আর বিজয় চেন্নাইতে তার রাজনৈতিক এবং সিনেমা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। 

সংগীতা সোর্নালিঙ্গম শ্রীলংকার এক অতি ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা ছিলেন লংকার বিখ্যাত শিল্পপতি। লন্ডনে বড় হওয়া সংগীতা থালাপতি বিজয়ের অন্ধ ভক্ত ছিলেন। ১৯৯৬ সালে একটি ছবির শুটিং সেটে বিজয়ের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সেই আলাপ থেকেই শুরু হয় প্রেম এবং ১৯৯৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান— ছেলে সঞ্জয় ও মেয়ে দিব্যা।

৪০০ কোটির উত্তরাধিকারিণী সংগীতা কেবল ‘বিজয়পত্নী’ হিসেবে দেখলে ভুল হবে। লন্ডনে তার বাবার বিশাল ব্যবসা এবং পারিবারিক সম্পত্তি মিলিয়ে তিনি নিজে ৪০০ কোটি টাকারও বেশি মালিক। থালাপতি বিজয়ের বিশাল সাফল্যের নেপথ্যে সংগীতার বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং তার পারিবারিক আভিজাত্যের এক বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।